রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

চকরিয়ায় গাঁজা-মদসহ মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার এলাকায় কক্সবাজার র‍্যাব -১৫ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও ২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধারসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

রবিবার (৬ আগষ্ট) রাত ১২ টা ৩০ মিনিটের সময় কক্সবাজার র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডস্থ ঘনশ্যাম বাজার সৌদিয়া ভাতঘর দোকানের সামনে একজন মাদক কারবারী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে রোকন উদ্দিন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ১ কেজি গাঁজা ও ২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ (স্পীডের প্লাস্টিক বোতল ভর্তি) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীর কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড পরিচয় রোকন উদ্দিন (২৮), পিতা-নুর আহম্মদ, মাতা-রশিদা বেগম, সাং-লক্ষ্যারচর উত্তর পাড়া, ঘনশ্যাম বাজার, ০৩নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন পন্থা অবলম্বন করে বেশকিছু দিন ধরে মাদকদ্রব্য গাঁজা ও দেশীয় তৈরী চোলাই মদের ব্যবসা করে আসছে। ধৃত মাদক কারবারী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মাদকদ্রব্য গাঁজা ও চোলাই মদ চকরিয়া ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে জানা যায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা ও চোলাই মদসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ