রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

ভারমুক্ত সম্পাদক জগৎ জ্যেতি ধর

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : ভারমুক্ত হলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এখন পূর্ণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তারা। এর মধ্য দিয়ে ভারমুক্ত নেতা হলেন মৌলভীবাজারেরর শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র। এখন থেকে পূর্ণ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন।

রোববার (৬ আগস্ট) গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভারমুক্ত ঘোষণা করেছেন দলীয় সভাপতি ও প্রধানন্ত্রী শেখ হাসিনা।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, দেশের কোন এক জেলার একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাকে ভারমুক্ত ঘোষণা করে পূর্ণ সাধারণ সম্পাদকের মর্যাদা দেয়ার আহ্বান জানালে দলীয় সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত প্রত্যেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে ভারমুক্ত ঘোষণা করে পূর্ণ সভপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন। 

তাঁর এই ঘোষণাকে হাততালি দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতৃবৃন্দ।

রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে শুরু হওয়া বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশের প্রতিটি জেলা, মহানগর,  উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।

মূলত মাঠ পর্যায়ে কাজ করা আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল  আরও দৃঢ় ও চাঙা করতে এই বিশেষ বর্ধিত সভা আহ্বান করে আওয়ামী লীগ।

এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ