রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

শিবচরে ৩৪ কেজি গাঁজাসহ আটক ১

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে ৩৪ কেজি গাঁজাসহ আরিফ খান (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।  

রোববার (৬ আগস্ট) দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছে থাকা স্কচটেপ পেঁচানো ৮টি প্যাকেটে ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার আরিফ খান বাগেরহাট সদর থানার গোবরদিয়া গ্রামের বাসিন্দা।

IMG2023071814-18745-2

শিবচর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে শিবচর থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল ও সহকারী উপ-পরিদর্শক শহিদুল ইসলামসহ পুলিশের এক টিম পাঁচ্চর বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় আরিফ খান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগী পালিয়ে যায়।  

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। বাদামি রঙের স্কচটেপ দিয়ে পেঁচানো ৮টি প্যাকেটে এ গাঁজা ছিল। যার বাজার মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।

এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ