রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

চকরিয়ায় দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেলো যুবকের

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় দুই বাসের প্রতিযোগিতার সময় দ্রুতগতির একটি বাস অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে মোহাম্মদ মোবারক (২৭) নামে এক যুবক নিহত হন।

রবিবার (৬ আগষ্ট )দুপুর ১২টা ১৫ মিনিটের সময় চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন। মোবারক অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের দুটি বাস রাস্তায় আগে যাওয়ার প্রতিযোগিতা করে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। চকরিয়া পৌরশহর থেকে যাত্রী নিয়ে জিদ্দাবাজার যাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় বেপরোয়া গতির একটি বাস উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার স্টেশনে পৌঁছালে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গুরুতর আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশার যাত্রী মোহাম্মদ মোবারককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, ‘নিহতের মরদেহ পুলিশের হেফাজতে আছে। বাস দুটি জব্দ করা হয়েছে। দুটি বাসের চালক ও হেলপার পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ