রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

বেলকুচিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ভাতা-টিসিবি’র কার্ড বাবদ টাকা নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা ও টিসিবি পন্যের কার্ড করে দেবার জন্য টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ উঠেছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেকের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে স্থানীয় ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, ইউপি সদস্য আব্দুল মালেক তাদের মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেবার আশ্বাসে তাদের কাছ থেকে চার হাজার আবার কারো কাছে থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে। বিনিময়ে তাদের কোন কার্ড করে দেননি ওই ইউপি সদস্য।

তারা আরও জানান, শুধু তাই নয় আব্দুল মালেক একাধিক ব্যক্তির কাছ থেকে টিসিবি’র পন্যের কার্ড করে দেবার জন্য তিনশ থেকে পাঁচশ টাকা নিয়ে কোন কার্ড দেননি। মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ায় ইউপি সদস্য আব্দুল মালেকের উপযুক্ত শাস্তি দাবীও করেছেন ভুক্তভোগীরা।

ইউপি সদস্য আব্দুল মালেক জানান, মাতৃত্বকালীন ভাতার কার্ড বা টিসিবি পণ্যের কার্ড বাবাদ কারো কাছ থেকে টাকা নেওয়া হয়নি বরং আমাকে একটি কুচক্রী মহল সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করছে।

এ বিষয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামচুল হক জানান, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস বর্তমানে অসুস্থ। সে সুস্থ হয়ে ফিরে আসলে অভিযোগের বিষয়ে তার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযুক্ত প্রামানিত হলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ