রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

কমলগঞ্জে ভোক্তা অধিদপ্তরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যলয়ের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা এবং আদায় করা হয়।

রোববার (৬ আগস্ট) কমলগঞ্জের মুন্সিবাজার এলাকায় সকালে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দোকান ও ফার্মেসীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকারের অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে অভিমান চালিয়ে জরিমানা আদায় করা হয়।

image-21

কমলগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রের বরাত দিয়ে জানা যায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম অভ্যাহত থাকবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ