রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

ঝিনাইদহে নিজ ঘর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রাম থেকে ইয়াছিন সরকার নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে নিজের শোবার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরকারের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে ইয়াছিনের পরিবারের সবাই ঝিনাইদহ শহরে আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। পরে ইয়াছিন ঝিনাইদহ শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে যায়। রোববার সকালে প্রতিবেশিরা বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে তার পিতা ইউনুস সরকার ও নিকটস্থ বেতাই পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার বাড়ির ঘরের দরজা ভেঙ্গে ইয়াছিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান মীর সাংবাদিকদের জানান, মাদকাসক্ত’র কারণে ইয়াসিন এর আগেও নেশা গ্রস্থ অবস্থায় কয়েকদিন অচেতন ছিল। তাদের ধারণা মাদকাসক্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটতে পারে। তবে স্ত্রী নিয়ে তার পরিবারে দাম্পত্য কলহ ছিল। সেই কারণে ইয়াছিন ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফিরে যায়।

এ ব্যাপারে চন্ডিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করতে পারেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ