রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

ঝিনাইদহে কুরিয়ার সার্ভিসের আমের চালানে মিলল সাড়ে ৯ কেজি গাঁজা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আমের চালানে সাড়ে ৯ কেজি গাঁজা মিলেছে। এ ঘটনায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিট পলি খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে।

রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপন সূত্রে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে কিছু পচা আম ও সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করে।

ঝিনাইদহ সদর সার্কেল আবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন, শহরের এইচএসএস সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সর্ভিসে আমের চালানের সঙ্গে মাদকের চালান আসছে। সে অনুযায়ী তারা সেখানে অবস্থান গ্রহণ করে। এরপর একপর্যায়ে পলি নামক এক নারী ওই চালানটি খালাস করতে গেলে সন্দেহজনক মনে হলে পুলিশ প্লাস্টিকের বস্তাটি খুলে দেখে। বস্তা খোলার এক পর্যায়ে একের পর এক প্লাস্টিকে মোড়ানো মোট ১৭টি গাঁজার টোপলা বের হয়। সেই সঙ্গে বস্তার শেষের দিকে ছিল পঁচা আম।

তিনি আরও জানান, পলি খাতুনের বাড়ি মাগুরা জেলায়। পরে তাকে আমরা আটক করেছি। এ বিষয়ে আরো বিস্তারিত পরে জানানো হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ