রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগরে কীটনাশক পানে এক কিশোর আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে জানাতে পারেনি পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা।

নিহতের কিশোরের নাম রুহিত মিয়া (১৫)। সে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ককাশিপুর গ্রামের জহুর মিয়ার ছেলে।

শনিবার (৫ আগস্ট) দিনের সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে সে কীটনাশক পান করে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে রুহিত মিয়া বাড়িতে কীটনাশক পান করে। তার গোঙ্গানির শব্দশুনে পরিবারের লোকজন গিয়ে দেখেন তার নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। তাৎক্ষনিক তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাজনগর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতালের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারে নি পুলিশ ও নিহতের পরিবার।

নিহতের বড় ভাই সুমন মিয়া বলেন, খবর পেয়ে বাড়িতে গিয়ে জানতে পারি রুহিতকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে আমিও সেখানে যাই। ধারণা করছি, কীটনাশক (বিষ) পান করে তার মৃত্যু হয়েছে। কেন এমনটা করেছে জানি না!

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, ছেলেটির নাক-মুখ দিয়ে ফেনা বের হয়ে মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক পান করে থাকতে পারে। মৃতদেহ ময়নাতদন্ত করার সকল কার্যক্রম সম্পন্ন। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ