রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

মেহেরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া নওদাপাড়ায় নাজমা খাতুন(৩৮) নামের এক গৃহবধুর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।

নাজমা খাতুন মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের নাজিমুদ্দিনের মেয়ে এবং সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। নিহত নাজমা খাতুনের ভাই নাঈমুর রহমানের দাবি এটি আত্মহত্যা নয় নাজমা খাতুন কে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগ তোলেন নাজমা খাতুন এর স্বামী হাফিজুল ইসলামের বিরুদ্ধে। হাফিজুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের মৃত ছাদের হাজরার ছেলে।

নাঈমুর রহমান বলেন, আমার বোনকে মাঝে মাঝেই তার স্বামী হাফিজুল ইসলাম মারধর করতেন। কিছুদিন আগে সে মার খেয়ে আমাদের বাসায় চলে এসেছিল। পরে আবারো সে স্বামীর বাড়ি ফিরে যায়। আজ ভোরের দিকে তাকে হত্যা করা হয়েছে।

নাঈমুর রহমান বলেন, আমার বোনকে মাঝে মাঝেই তার স্বামী হাফিজুল ইসলাম মারধর করতেন। কিছুদিন আগে সে মার খেয়ে আমাদের বাসায় চলে এসেছিল। পরে আবারো সে স্বামীর বাড়ি ফিরে যায়। আজ ভোরের দিকে তাকে হত্যা করা হয়েছে।

নাঈমুর রহমান আরো বলেন, যদি আত্মহত্যায় হয় তবে তারা যে ঘরে বসবাস করতেন সেই ঘরে দেওয়াল, মেজে এবং ছাদে ওঠার সিঁড়িতে কেন রক্ত? এ ঘটনার পর থেকেই নাজমা খাতুনের স্বামী হাফিজুল ইসলাম পলাতক রয়েছে। তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ