রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান, অলৌকিকভাবে বাঁচলেন ৬ যাত্রী

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কাভার্ডভ্যানের চাপা পড়ে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও চালকসহ ৬ যাত্রী অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে প্রাইভেটকারের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বন্দর থেকে ছেড়ে আসা একটি লরি ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। কন্টেইনারের চাপা পড়ে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও চালকসহ ৬ যাত্রী প্রাণে বেঁচে গেছেন। খবর পেয়ে সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন। সামান্য আহত ৬ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারটি একেবারেই দুমড়েমুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতর থাকা যাত্রীরা প্রায় একঘণ্টা আটকে ছিল। এ সময় ভেতর থেকে কান্নার আওয়াজ ও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শোনা গেছে।

বারোআউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা ৬ যাত্রী প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও লরি জব্দ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ