রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

রায়পুরায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ

সাইফুলইসলামরুদ্র, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ টি ড্রেজার মেশিন জব্দ ও ১০ লাখ টাকা জরিমানা করেছেন রায়পুরা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকেল ৪টায় চাঁনপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এ সময় স্থানীয় চেয়ারম্যান মোমেন সরকার ও ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানে রায়পুরা উপজেলার চাঁনপুর এলাকার জব্বার মিয়ার ছেলে সুলতান মিয়া (৫০) নামে এক ড্রেজারের মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়। একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে ওই এলাকা থেকে পান্থশালা ঘাটে নিয়ে এসে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। অভিযুক্তরা অভিযান টের পেয়ে অন্যত্র সরে যায় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, “মেঘনা নদীতে ব্রাক্ষণবাড়িয়া জেলার একটি মৌজাতে বালু মহাল ইজারা রয়েছে। আমরা খবর পেয়েছি বেশকিছুদিন ধরে ওই মৌজা সীমানা ছাড়িয়ে নরসিংদীর রায়পুরার চাঁনপুর সীমানা থেকে তাঁরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান ” রায়পুরা উপজেলায় এসময়ে কোন বৈধ বালু মহাল নেই। জেলা প্রশাসক ও ইউএনও এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে থাকার নির্দেশনা দিয়েছেন। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে”।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ