সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাতে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে উপজেলার আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসার শিক্ষক মোঃ সোহবান (৪০) মৃত্যু হয়।

নিহত মো. সোবাহান বগুড়া জেলার ধুনট উপজেলার কান্তনগর ঈশ্বর ঘাট গ্রামের বাসিন্দা। তিনি এলাঙ্গী মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, নিহত সোবাহান সোনামুখী কনসেডিয়াম আল-জামিয়াতুল মাদ্রাসায় ওয়াজ মাহফিল শোনার উদ্দ্যোশে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। উপজেলার পাইকপাড়া এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ