রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

শহর অন্ধকারে থাকলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ জুড়ী পিডিবি কর্মকর্তার বাসায় !

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের মনু মিয়ার বাসায় বসবাস করেন জুড়ী উপজেলা (পিডিবি) প্রকৌশলী কবির আহমদ।

গত বুধবার (২রা আগস্ট) কালিবাড়ির পাশে মনু মিয়ার বাসায় রাত ১১ টায় সরজমিন গিয়ে দেখা যায় কবির আহমদের বাসার কয়েকটি মিটার লাইনের সংযোগ দিয়ে রেখেছেন। শহরে লোডসেডিং হলেও ওই বাসায় প্রকৌশলী কবির থাকেন বলে কখনওই বিদুৎ যায না।

এলাকাবাসীর সূত্রের বরাতে জানা যায়, তিনি বড়কর্তা বলে অবৈধ ভাবে সুযোগ সুবিধা ইচ্ছে মত ভোগ করছেন। দেখা যায় সার্ভিস তার মিটারের ইনকামিং অবৈধভাবে দু’ইটি ফিডারের এলটি লাইন দু’ইটি কাটাউট এর মাধ্যমে সংযুক্ত করে বিদ্যুৎ ব্যবহার করতেছেন। বাসার মালিক মনু মিয়া বলেন, শহরে লোডসেডিং হলেও আমার বাসায় ১৫ দিন ধরে বিদ্যুৎ যায় না। কারন এখানে বিদ্যুৎ অফিসের বড়কর্তা থাকেন।

বিদ্যুৎ প্রকৌশলী কবির আহমদ বিগত ২ মাস হয় জুড়ীতে যোগদান করেছেন। যোগদানের পর থেকে নানান অনিয়মের সাথে জড়িয়ে পড়েছেন তিনি। এমনটাই তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে।

মুঠোফোনে যোগাযোগ করে জানতে কবির উদ্দিনের  মোবাইল ফোনে বার বার ফোন করে যোগাযোগ করা হলেও  কোনভাবে বক্তব্য নেয়া যায়নি।

কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল আহমদ বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ