রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

বিদায়বেলা ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন পুলিশ সদস্য

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: চাকুরির সময়সীমা শেষে অবসরজনিত ছুটিতে যাওয়া মৌলভীবাজার জেলা বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ কনস্টেবল বাবুল মিয়াকে বিদায় সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।

বিদায় বেলায় অবসরে যাওয়া এই পুলিশ সদস্যকে ফুলসজ্জিত গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বুধবার (২ আগস্ট) রাতে মৌলভীবাজার পুলিশ সুপারের কক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সুপার মো. মনজুর রহমান বিদায়ী কনস্টেবল বাবুল মিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তার হাতে স্মারক ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

image-8

পুলিশ সুপার মো. মনজুর রহমান বিদায়ী কনস্টেবল বাবুল মিয়ার অবসরকালীন জীবনের প্রতি শুভকামনা জানান এবং তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন। পরে পুলিশ সুপারের কার্যালয় থেকে ফুলসজ্জিত গাড়িতে চড়িয়ে কনস্টেবল বাবুল মিয়াকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা বিশেষ শাখায় কর্মরত পুলিশ সদস্যগণ বিদায় বেলায় উপস্থিত ছিলেন।

image-9

▐ সর্বশেষ পাওয়া সংবাদ