রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

মসজিদে তালা ঝুলিয়ে নামাজ আদায়ে বাঁধা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : হযরত ছাতা শাহ্ (রহ.) মাজার মসজিদে মুসল্লিদের নামাজ আদায় করতে এক পক্ষের বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে মৌলভীবাজারেরর সদর পাড়া শিমল গ্ৰামে।

এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হযরত ছাতা শাহ্ (রহ.) মাজার মসজিদে নামাজ আদায়ে বাঁধা দেয়াকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পাড়া শিমল গ্রামে হযরত ছাতা শাহ্ (রহ.) মাজার মসজিদের অভিযোগকারী মোঃ পনিক মিয়াসহ অভিযুক্ত মোঃ আকবর আলী ও মোঃ আনকার মিয়া উভয় পক্ষের মৌরসী ভূমি।

ভূমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে। এব্যাপারে স্থানীয় ভাবে শালিস বৈঠক হয়। কিছুদিন পূর্বে শালিস বৈঠকে দুইজন সার্ভেয়ার দ্বারা সীম সীমানা নির্ধরণ করে দেওয়া হয়।

এরপর থেকে শান্তিপূর্ণভাবে কিছুদিন নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। গত সোমবার (১৭ জুলাই) এশার নামাজ আদায় করতে গেলে মোঃ আকবর আলী ও মোঃ আনকার মিয়া উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে মসজিদের ভিতর প্রবেশ করে মুসল্লিদেরকে উপর্যুপুরি মারধর শুরু করেন। পরে মসজিদের বাহিরে বের করে দিয়ে মসজিদে তালা মেরে দেয়।

এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টির সুরাহা না করতে পারায় এরই জের ধরে মুসল্লিদের নামাজ পড়তে বাঁধা দেয়া হয়। এবং মসজিদে তালা ঝুলিয়ে দেয়া ঘটনা নিয়ে এলাকায় চরম রকমের উত্তেজনা বিরাজ করছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ