রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

কুমিল্লায় সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার সদর দক্ষিন থানা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ লিটন মিয়া (৩৬)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

রোববার (০৩/০৮/২০২৩ তারিখ), সন্ধা ৬ টায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব ।

আটককৃত মোঃ লিটন মিয়া ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ১ নং ওয়ার্ডের মৃত মজিবর রহমানের ছেলে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং মামলার সূত্রে জানা যায় যে, আটককৃত আসামী ডাকাতি, মাদক এবং অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে জামিনে এসে পুনরায় অপরাধ কর্মে নিজেকে লিপ্ত করার বিষয়টি স্বীকার করে। তার নামে ডাকাতি, মাদক ও অস্ত্রসহ সর্বশেষ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানায় ২০১৭ সালে একটি মাদক মামলা রুজু হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক ২০২২ সালে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকে তিনি কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

বর্তমানে আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব ।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ