রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল আমিন,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে নবাগত জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা এর সভাপতিত্বে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে শোকের মাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নিহত ঘটনায় তাদের রুহের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রস্তাবনা ও জেলার নানা সমস্যার কথা গুলো মনযোগ দিয়ে শোনেন। পরে তিনি শহরের যানজট নিরসন, মাদক নির্মূল ও নিয়ন্ত্রণ এবং জেলা সদর হাসপাতালে মাদক সেবীদের বিচরণ দমন করতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশনা দেন। এছাড়াও জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশ্বস্থ করেন। এবিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, শেরপুর প্রেসক্লাব সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, প্রেসক্লাব সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, মো. রেদওয়ানুল হক আবীর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ এডভোকেট রওশন কবীর আলমগীর, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দৃশ্যপট পত্রিকার বার্তা সম্পাদক জিএইচ হান্নান, দৈনিক তথ্যধারার সম্পাদক জাহাঙ্গীর আলম খান, ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বি, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, সঞ্জিব চন্দ বিল্টু, জিএম আজফার বাবুল প্রমুখ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তার, জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ