রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

চকরিয়ায় ট্রাকের চাপায় সিএনজির ১ যাত্রী নিহত, আহত ৩

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার অভ্যন্তরীণ সড়কে ডাম্পার ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার আবুল হাশেশ (৫২) নামে ১ যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন।

বুধবার (২ আগষ্ট) দুপুর দেড়টার দিকে চিরিঙ্গা-মানিকপুর সড়কের নাকাটা ঝিরি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাশেম মানিকপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের গুরা মিয়ার ছেলে। আহত তিনজনও একই এলাকার বাসিন্দা নিহত আবুল হাশেমের স্ত্রী ছৈয়দা খাতুন (৪৫), অমল বড়ুয়া (৫০) ও কাজল বড়ুয়া (৩৮)। আহতদের মধ্যে অমল বড়ুয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, ঘাতক ডাম্পার জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ