রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কিশোরের মৃত্যু 

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আব্দুল রহমান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা অপর দুই বন্ধু ফাহিম ও জিহাদ নিখোঁজ রয়েছে।

বুধবার (২ আগস্ট) সকালে উল্লাপাড়া ঘাটিনা ব্রিজ এলাকার গুচ্ছগ্রামে রেল লাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

তারা এক সাথে ঢাকায় ঘুরতে গিয়েছিল বলে জানা গেছে’। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে তারা উল্লাপাড়া থেকে হঠাৎ ঢাকায় বেড়াতে যান। রাতে ফাহিম ও জিহাদ তাদের পরিবারকে ফোন করে জানায় যে তারা ঢাকার কমলাপুর রেলস্টেশনে আছে।

পুলিশ ও স্থানীয়রা আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা রাতে রাজশাহীগামী কোনো এক ট্রেনে ওঠে উল্লাপাড়া ঘাটিনা ব্রিজ পাড় হয়ে নিজ বাড়ির কাছে আসে। তখন আব্দুর রহমান চলন্ত ট্রেন হতে নামতে নামতে ঝাঁপ দিয়ে মারা যান। তবে তাৎক্ষণিক বাকি দু’জনের কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিচালক এসআই রূপ সাহা জানান, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে নামার উদ্দেশ্যে ঝাঁপ দিয়ে এ ঘটনা ঘটতে পারে’। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ