রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ রিয়াজ মিয়া(৫০) এবং রাব্বি আহমেদ নাইম (১৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১লা আগষ্ট) দিবাগত রাতে রাজনগর উপজেলাধীন দক্ষিণ ভূজবল এলাকা থেকে তাদের আটক করা হয়।

গোপন তথ্য অনুসারে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১ টার সময় এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ ভূজবল এলাকার আটককৃত রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।

রিয়াজ মিয়ার বাড়িতে তল্লাশি করে রিয়াজ মিয়া ও রাব্বি আহমেদ নাইম নামে দু’জনকে আটক করা হয়। সেখানে তাদের হেফাজতে থাকা ৫ টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

মোঃ রিয়াজ মিয়া রাজনগর উপজেলার দক্ষিণ ভুজবল গ্ৰামের মৃত আঃ রশিদ, রাব্বি আহমেদ নাঈম রাজনগর উপজেলা দক্ষিণ ভুজবল গ্ৰামের বুলবুল আহমেদ এর ছেলে।

ডিবি’র ওসি মোঃ আশরাফুল ইসলামের সঙ্গে বুধবার সকালে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ”আটককৃত রিয়াজ মিয়া এবং রাব্বি আহমেদ নাইমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের মাধ্যমে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনা মোতাবেক মৌলভীবাজার জেলা থেকে মাদক নির্মূলে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ