রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দ্বীপ নারায়ণ কানু (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১লা আগস্ট) দুপুরে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি’র গোপন তথ্য মোতাবেক মঙ্গলবার দুপুরে এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়নের বরমচাল চা-বাগানের অফিস লাইন এলাকায় অভিযান পরিচালনা করে।

চা-বাগানের অফিস লাইনে আটককৃত ব্যক্তি দ্বীপ নারায়ণের বাড়িতে তল্লাশি করে তার হেফাজতে থাকা ব্যাগে পলিথিনে মোড়ানো ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটককৃত দ্বীপ নারায়ণ কানু বরমচাল চা-বাগানের অফিস লাইনের মৃত বলদেব কানুর ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আরও মাদক মামলা রয়েছে।

জেলা ডিবি’র ওসি মোঃ আশরাফুল ইসলাম জানান, আটককৃত দ্বীপ নারায়ন কানু এবং পলাতক অন্য এক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) সার্বিক নির্দেশনায় মৌলভীবাজার জেলাকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ