রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

তাড়াশে ৩ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়া‌শে মৎস্য কর্মকর্তা ও এসআই মি‌লে বিভিন্ন খালে অবৈধভাবে মাছ শিকারের কার‌নে প্রায় ৩ লক্ষ ৫ হাজার টাকা মূ‌ল্যের ৬১টি চায়না দুয়ারী জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করে।

গোপন সংবাদের ভি‌ত্তি‌তে উপজেলা মৎস্য কর্মকর্তা ও এসআই মি‌লে এ অভিযান চালিয়ে ৬১টি চায়না দুয়ারী জাল জব্দ করে, যার অনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৫ হাজার টাকা’। ক্ষতিকর এই জাল গুলো জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

image-2

সোমবার (৩১ জুলাই ) দুপুর ২ টা থে‌কে এই অ‌ভিযান প‌রিচালনা করা হয়। গোপন সংবাদের ভি‌ত্তি‌তে উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলার কাটাবাড়ি ও মাগুড়া ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান শেষে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশগুল আজাদ বলেন, চায়না দুয়ারী জাল মৎস্য সম্প‌দের জন্য হুম‌কি স্বরুপ। ছোট, বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার চায়না দুয়ারী জালে প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে’। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষার্থে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যহত থাকবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ