রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

বদলগাছীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১২

রহমতউল্লাহ আশিক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীত- নজিপুর মহা সড়কে যাত্রীবাহী এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসের কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার নজিপুর-বদলগাছী সড়কের চাকরাইল নামক স্থানে ঘটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নজিপুর থেকে যাত্রীবাহী এক বাস নওগাঁর দিকে আসছিল। এসময় চাকরাইল নামক স্থানে যাত্রীবাহী বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি খাদে পড়ে যায়। ওই বাসে থাকা ১০-১২ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।

বদলগাছী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মহসিন মিয়া জানান, এ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ