রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

নরসিংদীতে একদিনে আরও ৩৮ জনের ডেঙ্গু শনাক্ত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি॥ নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার সকালে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলার সরকারি হাসপাতালে শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন । এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮১ জনে। এরমধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ৪৯ জন, সদর হাসপাতালে ১৫ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৭ জন ও শিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৪ জন। ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৬ জন।

জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবধি মোট সেবা প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৮৪ জন। জানুয়ারি ২০২৩ হতে ডেঙ্গুতে অদ্যাবধি মারা গেছেন ১ জন।

১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, নরসিংদীর তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। প্রতিদিন ডেঙ্গু জ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। অনেকে ডেঙ্গুর উপসর্গ বুঝতে না পেরে দেরিতে হাসপাতালে আসছেন। যথাসময়ে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিলে হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় থেকেও সুস্থ হওয়া সম্ভব বলে জানান চিকিৎসক।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ