রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

নলকায় অন্যের বউ নিয়ে উধাও স্কুলশিক্ষক

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের বোয়ালিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বেল্লাল হোসেন এক গৃহবধূর সাথে নষ্টি ফষ্টির পর তাকে নিয়ে উধাও হয়ে গেছে’। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে।

জানা যায়, উপজেলার নলকা ইউনিয়নের বোয়ালিয়াচর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বেল্লাল হোসেন (৫০) এর সাথে একই গ্রামের বাসিন্দা মোঃ আঃ মানিকের স্ত্রী নুরবানু (৪৫) সাথে দীর্ঘ দিন ধরে পরকীয়া আসক্ত হয়ে অনৈতিক সর্ম্পকে জড়িয়ে পরে’।

একপর্যায়ে গ্রামের মুরুব্বিরা তাদের চুপিসারে শাসিয়ে দেয়। কিন্তু পরকীয়া আসক্তে মজে লম্পট শিক্ষক বেল্লাল হোসেন। রবিবার (৩০ শে জুলাই) রাতের আঁধারে নুরবানু কে নিয়ে পালিয়ে যায় বোয়ালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বেল্লাল হোসেন।

একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর বর্ণ শিক্ষা থেকে হাতে খড়ি হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে কমলমতি শিশুরা শিক্ষা গ্রহণ করে। তবে এমন যদি হয় একজন শিক্ষকের নৈতিক চরিত্র যদি এমন হয় তাহলে শিশুরা শিক্ষকের কাছে কি শিখবে।

এ ব্যাপারে নলকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু-বক্কর সিদ্দিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এ বিষয়ে অবগত নই’। বিষয় টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আপেল মাহমুদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি কিছু জানিনা তবে অভিযোগ পেলে ব্যাবস্থা নেবো।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ