রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

 সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মোটরসাইকেল চোর চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) ।

মঙ্গলবার , ০১ আগষ্ট ২০২৩ তারিখ রাত ১২.১০ মিনিটে র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় জেলার সলঙ্গা থানাধীন সমবায় ট্রাক ট্যাংক লরি ফিলিং স্টেশন এর ভিতরে দক্ষিণ পার্শ্বে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ০১ টি চোরাই মোটর সাইকেলসহ  চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এছাড়া ও  তাদের সাথে থাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন : সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের সাং-কাশিনাথপুরের আশরাফুল ইসলামের ছেলে মোঃ সবুজ এবং একই এলাকার মোঃ সুরমান আলী মন্ডলের ছেলে মোঃ সোহেল রানা ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করে আসছিলো।     

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের  উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ