রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

লাউয়াছড়া বনে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী ভাড়াউড়া চা বাগান ডিভিশনের ৯ নং সেকশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। অদ্য সোমবার (৩১জুলাই) কোন এক সময় এই যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম জনি তম্পা (২৬) তিনি কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া পুঞ্জির বাসিন্দা মৃত: মেজরলি সু:ঙ এর ছেলে বলে জানা যায়।

এবিষয়ে জানতে শ্রীমঙ্গল রেলওয়ে থানা (জিআরপি) ওসি মীর সাব্বির আলী নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলেটগামী আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে জনি তম্পা মারা গেছেন বলে জানান তিনি।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ