রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

ভাগিনার ধাক্কায় বুকে রড ঢুকে মামার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বিরোধপূর্ণ জায়গায় নতুন ঘর নির্মাণকে কেন্দ্র করে মারামারিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে।

নিহত আব্দুল কাদের (৬৫) উপজেলার দক্ষিণ মোহাম্মদুপর গ্রামের খাল পাড় এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে।

সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের খাল পাড় এলাকার আব্দুর রশীদের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের খাল পাড় এলাকার মৃত নুরুল হকের ছেলে মো.মমিনুল হক লিটন (৪০) ও তার ছেলে এবায়দুল হক আকাশ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের খাল পাড় এলাকার আব্দুর রশীদের নতুন বাড়ির নিহত আব্দুল কাদেরের পরিবারের সাথে জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ ছিল একই বাড়ির তার দূর সম্পর্কের ভাগিনা লিটনের পরিবারের সাথে। সোমবার সকাল ৮টার দিকে ওই বিরোধপূর্ণ জায়গায় নতুন একটি ঘর নির্মাণ কাজ শুরু করে লিটন। এতে বাধা দেয় তার মামা বৃদ্ধ আব্দুল কাদের। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে তারা দুই পক্ষ মারামারিতে জড়িতে পড়ে। মারামারি এক পর্যায়ে ভাগিনা লিটন ও তার ছেলে আকাশের ধাক্কায় বৃদ্ধ আব্দুল কাদের পড়ে গিয়ে তার বুকে রড ঢুকে যায়। এতে সে গুরুত্বর আহত হয়। পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ২জনকে আটক করেছে। নিহতের মরদেহ ফেনীর একটি হাসপাতালে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ