রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার কুলপালায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই খাদ্য গুদামের কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের আনসার আলীর ছেলে সাইদুর রহমান (৩৫) ও মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার ইউনুস আলী শেখের ছেলে নজরুল ইসলাম (৫৮)। নজরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও সাইদুর রহমান সহকারি উপ-খাদ্য পরিদর্শক ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

image-116

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ।

প্রত্যক্ষদর্শী কুলপালা গ্রামের ঝান্টু রহমান জানান, সন্ধ্যায় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এসময় মাইক্রোবাসটির একটি চাকা পাংচার হলে তা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ