রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

নরসিংদী মিল শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মাধবদীর ভগিরথপুর হাজী সফিউদ্দিনের মালিকানাধীন নিলা ডাইং এন্ড প্রিন্টিং ফিনিশিং মিলের রং মাষ্টারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের শ্যালক ও একই মিলের কর্মরত শ্রমিক কিরন মিয়া।

ঘটনাটি ঘটেছে রবিবার (৩০ জুলাই) ভোর ৩টায় মিলের ৩য় তলায়।

নিহতের স্বজন ও পুলিশ সুত্রে জানা যায়, বিগত ১০ বছর যাবত ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নেহালিয়া কান্দা গ্রামের কুদ্দুস আলীর পুত্র নেজামূল ইসলাম ওরফে নাজমুল (৩৫) রং মাষ্টার হিসেবে উক্ত মিলে কর্মরত ছিলেন।

রবিবার মিলের ভিতর সবাই কর্মরত থাকা অবস্থায় রাতে মিলের তয় তলায় বিভিন্ন আওয়াজ পেয়ে নাজমুলের শ্যালক কিরন তয় তলায় উঠে তার দুলাভাইকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুর করলে ঘটনা জানা জানি হয়। পরে নিহতের স্বজনদের আর মিলের ভিতর প্রবেশ করতে দেয়নি বলে তারা অভিযোগ করেন। খবর পেয়ে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ও স্থানীয় মাথবদী থানা পুলিশ মিলের ভিতর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের শ্যালক অভিযোগ করে বলেন, আমরা একই সাথে দীর্ঘদিন যাবত এই মিলে কাজ করে আসছি। আমার দুলাভাইকে মিল কর্তৃপক্ষ পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তবে কি কারনে কারা নাজমূলকে হত্যা করেছে এ বিষয়ে নাম সহ সে কিছুই বলতে পারেনি শুধু বলছে মিল কর্তৃপক্ষ।

এব্যাপারে ইন্ডাস্ট্রিযাল পুলিশের এ এস পি, জি, জি বিশ্বাস বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড। তবে এ ঘটনার তদন্তভার আমরা নেইনি। মাধবদী থানা পুলিশের উপর তদন্ত বার দেযা হযেেছ।

মাধবদী থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি নাজমুলকে পিটিযে হত্যা করা হযেেছ। এ ঘটনার সাথে জডতি সন্দেহে আমরা মিলের ৯জন কর্মচারীকে ইতি পূর্বে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে মিলের ভিতর কি ঘটনা ঘটেছিল তা দ্রত তদন্ত করে বের করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ আরো জানায়, নিহতের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে তারা আসলে হত্যা মামলা নেয়া হবে। খবর পেযে নরসিংদী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনার বিষয় জানতে মিল মালিকের সাথে বাব বার যোগাযোগেরে চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। এবং তারা নিহতের স্বজন ও গনমাধ্যম কর্মীদের ভিতেরে প্রবেশ করতে বাধা প্রদান করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ