রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

গাংনীতে জামায়াত ইসলামের ১০ কর্মী আটক

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: গাংনী উজেলার ধানখোলা গ্রামে অভিযান চালিয়ে জামায়াত ইসলামের ১০ কর্মীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

রবিবার (৩০ জুলাই) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা করা। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি ককটেল ও বেশ কিছু জিহাদী বই ও লিফলেট।

আটককৃতরা হলেন-গাংনী উপজোর গোপাল নগর গ্রামের নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন(৪৩), শিশিরপাড়া গ্রামের মৃত আকছাদ আলীর ছেলে আব্দুস সাত্তার(৬০), জুগিন্দা গ্রামের মোবারক হোসেনের ছেলে গোলাম মাস্তফা(৪০), ব্রজপুর গ্রামের মৃত হাউসের ছেলে জাকারিয়া(৪০), বাঁশবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে সোহেল রানা(৪০), শানঘাট গ্রামের মৃত তোয়াজ মন্ডলের ছেলে আকছেদ আলী(৬৫), ধনখোলা গ্রামের মৃত আশমত আলীর ছেলে জামাল হোসেন(৬৩), রইচ উদ্দীনের ছেলে আব্দুল হান্নান(৬০) রাজাপুর গ্রামের মৃত ওমর উল্লার ছেলে আব্দুল ওয়াদুদ(৫৫) এবং তেঁতুলবাড়িয়া গ্রামের শিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম(৪৫)।

গাংনী থানার অফিসার উনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি বিরোধী কার্যকলাপ ও নাশকতার পরিকল্পনায় বিভিন্ন গ্রাম থেকে জামায়াত ইসলামের লোকজন একত্রিত হয়ে ধানখোলা স্কুল মাঠে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টীম সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি ককটেল ও সাংগঠনিক জিহাদী বই এবং লিফলেট। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার পরিকল্পনার মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ