রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

চা-শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: বর্তমান সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বাস্তবায়িত ‘জিটুপি’ পদ্ধতির মাধ্যমে মৌলভীবাজারেরর শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ৫’শ তিন জন চা-শ্রমিককে এককালীন নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

রবিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার কালীঘাট চা-বাগানে এসব অর্থ বিতরণ করা হয়। উক্ত অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ও নগদ ৫ হাজার টাকা করে চা-শ্রমিকদের হাতে তুলে দেন।

কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী প্রমুখ।

সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় কালীঘাট ইউনিয়নের ৫০৩ জন উপকারভোগী চা-শ্রমিকের মাঝে মোট ২৫ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ