রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত৩

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মিনি-কার্ভারভ্যানের সাথে ছারপোকা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত ও ৩জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) বিকাল ৪টা ৪৫ মিনিটের সময় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা আমতলী স্থানে এ দুর্ঘটনায ঘটেছে।

নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ড কাটাখালী এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ মারুফ (১৭) ও আর এক নিহতের পরিচয় এখনো পরিচয় পাওয়া যায় নি।

আহতরা হলেন- নিহত মারুফের দাদী আছিয়া খাতুন(৭০), ঈদগাও উপজেলার মাইজপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মনিরুল হক(২০) ও বান্দরবনের লামা উপজেলার হাফেজা খাতুন(৫০।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, শনিবার বিকালে চট্রগ্রামমুখী মিনি কার্ভারভ্যান গাড়ী সাথে চকরিয়া থেকে ছেড়ে আসা ডুলাহাজারামুখী ছারপোকা গাড়ীর মুখামুখি সংঘর্ষে ছারপোকা গাড়ীতে থাকা ২ জন যাত্রী নিহত সহ আরো তিনযাত্রী গুরুতর আহত হয়েছে।

পরে স্থানীয় লোকদের সহযোগিতায় পুলিশ আহতদেরকে উদ্ধার করে স্থানীয় খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে আহতদের মধ্য একজনের অবস্থা শংকটাপন্ন বলে জানিয়েছেন।

মালুমঘাট হাইওয়ে থানার (ইনর্চাজ) পুলিশ পরিদশক মাকছুদ আহমদ বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। নিহত একজনের পরিচয় পাওয়া গেলে অপর নিহতের পরিচয় শনাক্ত করা যায় নি। তবে মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ