রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় তাদেরকে গোয়ালাবাজার এলাকা থেকে আটক করা হয়।

আটকৃতরা হলেন,সিলেট বিশ্বনাথ এলাকার দেওকলম গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে সায়েক মিয়া (৪০) ও ভারতের আগরতলা এলাকার জয়পুর গ্রামের পিয়ারী মোহন বর্মন এর ছেলে কৃষ্ণবর্মন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমল কুমার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ইয়াবার একটি বড় চালান শেরপুর হয়ে সিলেট এলাকায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শেরপুর এলাকায় অভিযান করলে মাদক ব্যবসায়ীরা টের পেয়ে একটি গাড়িযোগে সিলেটের দিকে রওনা দেয়। এসময় তাদের পিছু নিয়ে গোয়ালাবাজার এলাকায় একটি মিষ্টির দোকান থেকে তাদেরকে আটকের পর তাদের থেকে হাতেনাতে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মাদক কারবারিদের সিলেটের গোয়ালাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ