রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

চকরিয়ায় সড়কের পাশ থেকে চালকের মৃতদেহ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া সড়কের পাশ থেকে মো: রিজভী (২৪) নামক এক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পু‌লিশ।

শনিবার (২৯ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার হারবাং স- মিল স্টেশন সংলগ্ন এলাকায় (চট্টগ্রাম – কক্সবাজার) মহাসড়কের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চালক চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাইজ কাকারা, আমিনের পুত্র। সে অটোরিকশা চালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ।

তিনি স্থানীয়দের বরাতে বলেন, সকালে (চট্টগ্রাম – কক্সবাজার) মহাসড়কের পাশ তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পু‌লিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য কক্সবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত‌্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ