রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

হ্নীলায় অপহৃত শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ হ্নীলা থেকে অপহৃত ফারিহা জান্নাত(০৯) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মরদেহ একটি মাদ্রাসার টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮জুলাই) বেলা সাড়ে ৪টার দিকে উপজেলা হ্নীলা দারুস্সুন্নাহ মাদ্রাসার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু শিক্ষার্থী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদারপাড়ার ছানা উল্লাহর মেয়ে। সে হ্নীলা দারুস্সুন্নাহ মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়েন।

এর আগে বৃহস্পতিবার (২৭জুলাই) সন্ধ্যায় নিজ বাড়ির সামনের রাস্তা থেকে ফারিহা জান্নাতকে তুলে নিয়ে যায় দুবৃর্ত্তরা। তারপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। রাতে হঠাৎ অপহৃত শিশুর বাবার মোবাইল নম্বরে একটা অপরিচিত কল আসে। সে নম্বর থেকে মেয়ের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। আজ বিকেলের দিকে তার মাদ্রাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

তিনি জানান, বৃহস্তিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনের রাস্তা থেকে ফারিহা জান্নাতকে তুলে নিয়ে যায় দুবৃর্ত্তরা। তারপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে তার পিতার নাম্বারে অপরিচিত কল আসে। সে নম্বর থেকে মেয়ের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। পরে বিষয়টি আমাকে জানালে আমি প্রশাসনকে অবগত করি । পরে আজ খবর পাই যে ফারিহার মরদেহ তার নিজ মাদ্রাসার টয়লেটের পাশে পড়ে থাকতে দেখতে পাই। পরে পুলিশ ও র‌্যাব মরদেহ উদ্ধার করে।।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, “অপহৃত শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমি নিজেই ঘটনা স্থলে যাচ্ছি। আপাতত কিছু বলা যাচ্ছে না। ঘটনা তদন্ত করে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”


কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ