রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস ও ড্রাম ট্রাকের মুখােমুখি সংঘর্ষ

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে যাত্রীবাহি বাস ও ড্রাম ট্রাকের মুখােমুখি সংঘর্ষে আজমল হক (৪৩) নামের একজন আহত হয়েছেন। আহত আজমল কুষ্টিয়ার শুকুন্দীপুর গ্রামের আব্দুল খালেক এর ছেলে ও দুর্ঘটনা কবলিত যাত্রীবাহি এসবি গাড়ীর সুপারভাইজার। শুক্রবার ভোর ৪টার দিকে বাঁশবাড়ীয়া বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মুসল্লি মুনসুর আলী জানান, ‘আমি ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলাম। রাস্তায় বিকট শব্দ শুনে দৌঁড়ে গিয়ে দোখি যাত্রীবাহি এসবি গাড়ীর সাথে একটি ট্র্যাকের মুখােমুখি ধাক্কা লেগেছে। এবং বাসের মধ্যে হৈ:চৈ: হচ্ছে। পরে বাসের সামনের ভাঙ্গা অংশের ভিতর থেকে এসবি গাড়ীর সুপারভাইজার আজমলকে আহত অবস্থা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে বাসের যাত্রীদের মধ্যে তেমন কেউ হতাহত হয়নি।

এদিকে আহত আজমলের শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায়, তখনই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ