রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে সাংবাদিকদের দিনব্যাপী পূণর্মিলনী উৎসব অনুষ্ঠিত

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিকদের দিনব্যাপী পূণর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার (২৮ জুলাই) সকালে শহরের পৌর কনভেনশন হল থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ করে। পরে শহরের পৌর কনভেনশন হলে এক আলোচনা সভা ও উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) মহাপরিচালক ড জাফর ওয়াজেদ’। 

এ সময় প্রবীণ সাংবাদিক প্রণব নিয়োগীর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না’।

এসময় সিরাজগঞ্জের প্রবীন সাংবাদিক শাহনেওয়াজ দুলাল, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, পুণর্মিলনী উৎসবের সদস্য সচিব ইসমাইল হোসেন প্রমূখ ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন বক্তব্য রাখেন। পরে শহীদ সাংবাদিক পরিবারে সম্মাননা ক্রেষ্ট ও ‘সাংবাদিকতায় সিরাজগঞ্জ’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

এছাড়া বাঙ্গালির ঐতিহ্য পূথি পাঠসহ দিন ভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জেলার সাংবাদিক বৃন্দ।

কর্পোরেট সংবাদ /এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ