রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ৮ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সেলিম রেজা,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি),

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী’।

আটককৃতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার শিরমনি গ্রামের আকতার হোসেনের ছেলে শেখ কামাল হাসান (৫০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউপির বিলধলি গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে মো. মমিনুল ইসলাম (৪৩) ।

ওসি মো. রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধায় জেলার রায়গঞ্জ উপজেলার ষোলমাইল জোরপুল এলাকায় অভিযান চালিয়ে ওই দুই আসামীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার কৃত আলামত ও আমামীদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হবে।

ওসি আরও জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস রিলিজ অনুষ্ঠিত হয়। প্রেস রিলিসে ব্রিফ করেন অকিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সামিউল আলম’। এসময় উপস্থিত ছিলেন ডিবি ও পুলিশ পরিদর্শক (নিঃ) মো. জুলহাজ উদ্দীন।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ