শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে শিক্ষকের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে যৌনহয়রানীর অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে কলেজেরই এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি করে দিয়েছেন উপজেলা প্রশাসন।

অভিযোগ সূত্রে জানা যায়, কলেজের ইতিহাসের শিক্ষক ফজলুর রহমান গত ১৮ জুলাই বই দেয়ার কথা বলে ওই ছাত্রীকে শিক্ষক মিলনায়তনে নিয়ে যৌন হয়রানি করেন। আগেও কয়েকবার বিভিন্ন প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়টি কাউকে না জানাতে তার বাসায় গিয়ে শিক্ষক ফজলুর রহমান তাকে হুমকি দেন।

ওই ছাত্রী অভিযোগে আরো বলেন, তিনি বিষয়টি তাৎক্ষণিক কলেজের অধ্যক্ষকে অবহিত করেন। কিন্তু কোন সহায়তা না পাওয়ায় পরে প্রশাসনের কাছে যান। ইউএন’র কাছে এ ঘটনার বিচার ও তার নিরাপত্তার দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক ফজলুর রহমানের মোঠফোনে একাধিকবার কল করলেও তিনি কল ধরেননি।

কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া বলেন, ওই ছাত্রী আমার নিকট কোনো অভিযোগ নিয়ে আসেনি। শুনেছি তদন্ত কমিটি হয়েছে। ঘটনার সত্যতা পেলে আমি নিজেও ওই কমিটিকে সর্বাত্বক সহযোগীতা করব।

কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজওয়ান এর সঙ্গে যোগাযোগ করলে বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।’

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ