শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

চকরিয়ায় ছুরিকাঘাতে তরুণ ফুটবলার খুন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয়ে তর্কাতর্কির জেরে বন্ধুর অতর্কিত ছুরিকাঘাতে শেফায়েত হাবিব (২২) নামের এক তরুণ ফুটবলার খুন হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে ছুরিকাঘাতে গুরুতর আহত হাবিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পথে রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু ঘটেছে।

বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদারপাড়া ও স্কুলপাড়ার মাঝখানে সড়কে এ ঘটনা ঘটেছে।

নিহত শেফায়েত হাবিব পুর্ববড় ভেওলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালাগাজী সিকদারপাড়ার প্রবাসী সাহাব উদ্দিনের ছেলে। অন্যদিকে ঘটনায় জড়িত তারিকুল ইসলাম মিশুক (২১) বিএমচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্কুলপাড়ার আবু বক্করের ছেলে।

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব চন্দ্র সরকার জানান- মোবাইল চুরির বিষয় নিয়ে উভয়ের মধ্যে সোমবার রাতে প্রথমদফায় তুমুল ঝগড়া হয়। একই বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলেও ফের তর্কাতর্কিতে লিপ্ত হয়। এ সময় কিছু বুঝে উঠার আগেই তারেকুল ইসলাম মিশুক তার কোমর থেকে ছুরি বের করে সরাসরি শেফায়েত হাবিবের পেটে ঢুকিয়ে দেয়। এর পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাত ৯টার দিকে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘ছুরিকাঘাতকারী বখাটে যুবক তারেকুল ইসলাম মিশুককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ