শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় গাঁজার গাছসহ চাষি আটক

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঘিয়ালা পশ্চিমপাড়া গ্রামের টিনের প্রাচীরে ঘেরা বসত বাড়ী থেকে চাষ করা ৫৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাঁজা চাষির বাড়ী ঘেরাও করে ১ মন ওজনের গাছ ও বাড়ীর মালিক আছের আলী (৪০) কে গ্রেপ্তার করে। আছের একই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে ব্যবসা করে আসছিল।

উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ সুমন আহমেদ জানান, উপজেলার ঘিয়ালা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আছের আলী নিজ বাড়ীর সীমানাতে টিনের প্রাচীর ঘিরে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে ব্যবসা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ১ মন ওজনের গাঁজার গাছ সহ আছেরকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গাঁজা চাষি আছের আলীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ