শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

জমি দেখভালের সুযোগ নিয়ে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বেদখল হওয়া পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সদর উপজেলার ডাকবাংলা এলাকার মাগুরাপাড়ার কয়েকটি পরিবার। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ভুক্তভোগী ৮ টি পরিবার ও তাদের স্বজনরা অংশ নেয়।

মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আনোয়ার কবীর, আবুল কাশেম, আবুল কালাম আজাদ, আজিজুল হক ও আব্দুল হাকিম। তাদের অভিযোগ জমি দেখভালের সুযোগ নিয়ে মাগুরাপাড়া গ্রামের বাসিন্দা নিয়ামত মোল্লার সমস্ত জমি বেনামে রেকর্ড করে নেয় নবীরন নেছা এবং তার ছেলে সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম ও তার জামাই শিলু। এ নিয়ে নিয়ামত মোল্লার ৫ ছেলে ও ৩ মেয়ে আদালতে মামলা করলে আদালত তাদের পক্ষে রায় দেয়। রায় পাবার পরও সেই জমি জোরপুর্বক দখল করে রেখেছে সিরাজুল ইসলাম গং। জমিতে গেলে মারধর করা হচ্ছে। তাই আদালতের রায়ে পাওয়া জমি দখলমুক্ত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ