শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ১০ ছিনতাইকারী আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃতরা সবাই ছিনতাইকারী বলে দাবি করেছে সংস্থাটি।

সোমবার (২৪ জুলাই) মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত কক্সবাজার পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ছিনতাইকারীরা হলেন – মোঃ খোরশেদ আলম(২০),মোবারক হোসেন(২২),শহিদুল ইসলাম(১৯), ওয়াসিম(২৬), মোহাম্মদ রুবেল প্রকাশ পুতু(২২), মোঃ জাফর আজম(৩৫), মোহাম্মদ রুবেল(৩৭), মোঃ সাবের প্রকাশ সাগর(২৩), শাকিল (২৬), জাকির (৩৪)। তারা সবাই কক্সবাজারের বাসিন্দা বলে জানান সংস্থাটি।

সোমবার (২৪ জুলাই) বিকাল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ওসি মোহাম্মদ জহির হোসেন পিপিএম(বার)।

তিনি জানান, রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি একদল সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন অংশে বিভক্ত হয়ে কক্সবাজার পৌর এলাকার একাধিক স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের একটি টিম অভিযান পরিচালনা করে ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে মূলহোতাসহ ছিনতাইকারী দলের ১০ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি কর্মকর্তা জানান, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা কক্সবাজার সমুদ্র সৈকতসহ পৌরসভার বিভিন্ন এলাকায় ক্ষুর-চাকু ও দেশিয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ