শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

‘হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় ২০১৩ সালের অবস্থা ফিরিয়ে আনা যাবে না’

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বলেছেন, ‘হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় ২০১৩ সালের পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব না। আপনারা চোখ কান খোলা রাখবেন, বাকি কাজ আমরা করবো’।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক(বিবিএম বার, পিপিএম)।

পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

সভায় আনসার, গ্রামপুলিশ, ভিডিপি, বিটপুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় উঠে আসে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ঠেকাতে পুলিশের ভূমিকা তুলে ধরেন বিভিন্ন উপজেলা থেকে আগত পুলিশ কর্মকর্তারা।

ডিআইজি মঈনুল হক আরও বলেন, ‘কয়েকবছরের মধ্যে সাতক্ষীরায় আমূল বদল এসেছে। উন্নয়নের এই জোয়ার বজায় রাখতে চাইলে কোন গুজবে কান দেওয়া চলবে না’।

image-80

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বিটপুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা প্রমুখ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ