শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা’র যোগদান

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা যোগদান করেছেন। সোমবার (১৪ জুলাই) বেলা দেড়টার দিকে তিনি বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নিকট থেকে তার নতুন কার্যালয়ের দায়িত্বভার বুঝে নেন।

এসময় বিদায়ী জেলা প্রশাসক নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে, নবাগত জেলা প্রশাসক ও বিদায়ী জেলা প্রশাসক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের প্রতিক্রিতিতে পূস্পস্তবক অর্পণ করেন।

image-79

এদিকে, নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বেলা ১১ টার দিকে তার নতুন কার্যালয়ে পৌছালে তাকে লাল গালিচায় সংবর্ধণা দেয়া হয় এবং গার্ডঅব অনার প্রদান করা হয়।

অপরদিকে, রোববার বিকেলে নবাগত জেলা প্রশাসক চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসে পৌছান। এসময় স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূইয়া, নেজারত ডেপুটি কালেক্টর সাদাত হোসেন প্রমুখ নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান।

এদিকে, বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান রোববার সকাল থেকে রাত পর্যন্ত শেষ কর্মদিবসে ব্যস্ততার মধ্যে পার করেছেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে পদায়িত হয়েছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ