শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িচালক স্ট্রোক করলে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৮ জন।

সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজন ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর আলম। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, বেলা ১১টায় বিসিকের ফকির গার্মেন্টসে আগুন লাগে। এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাচ্ছিলো। চাষাড়ায় সান্তনা মার্কেটের সামনে এলে ফায়ার সার্ভিসের গাড়ির চালক হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়িতেই ঢলে পড়েন। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আনন্দ পরিবহনের একটি বাসকে প্রচন্ড শক্তিতে ধাক্কা দেয়। এতে বাসটি পথচারীদের উপর পড়লে একজন নিহত হয়। এসময় আহত হয়েছে ৮জন। আহতদের নারায়ণগঞ্জ তিনশ শয্যা ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর গাড়ি চালানো অবস্থায় হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, ফায়ার সার্ভিসের গাড়িচালক স্ট্রোক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে আট জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়িচালক স্ট্রোক করে মারা গেছেন।

এদিকে বিসিকের ফকির গার্মেন্টস এর আগুন ফায়ার সার্ভিস আধঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ