শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

শশুর বাড়িতে যুবককে কুপিয়ে হত্যা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুরবাড়িতে রুবেল আহমেদ (৩৪) নামে এক যুবককে হত্যার খবর পাওয়া গেছে। উপজেলার কর্মধা গ্রামে শ্বশুরবাড়িতে যুবকের চাচা শ্বশুর তাঁকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে।

নিহত রুবেলের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে রোববার (২৩ জুলাই) রাত ১০টার দিকে শ্বশুরবাড়িতে রুবেলকে কুপিয়ে মারাত্মক জখম করে তার চাচা শ্বশুর ও তাঁর পরিবারের সদস্যরা। এসময় আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সময় অপর একজন আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে সোমবার সাড়ে ১২টায় মুঠোফোনে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, জমি নিয়ে বিরোধের জেরে রুবেল আহমেদ নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং থানা পুলিশ সানুর মিয়া নামক এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী মৃত ব্যক্তির সম্পর্কে (শ্যালক) বলে জানান ওসি। তিনি আরও বলেন বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ