শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

বেলকুচিতে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে “তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ ও যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা এই স্লোগানকে সামনে রেখে আর্দশ সংঘ গাড়ামাসী এর উদ্যোগে ও সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের সার্বিক তত্বাবধায়নে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

২২শে জুলাই শনিবার সকালে উপজেলার গাড়ামাসী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক সংগঠন আর্দশ সংঘ গাড়ামাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দিনবাপী এই প্রোগ্রামের আওতায় দেড় শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের নির্ণয় করা হয়।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে আর্দশ সংঘ গাড়ামাসী এর সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম মন্ডল এর সঞ্চালনায় ও বেলকুচি পৌরসভার কাউন্সিলর ও আর্দশ সংঘ গাড়ামাসী এর সভাপতি জুলফিকার আহমুদ শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও যমুনা টিভির সিনিয়র স্টার্ফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান, আর্দশ সংঘ গাড়ামাসী এর সহ-সভাপতি জেলহজ আলী প্রাং, যুগ্ন সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ আকন্দ, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম আকন্দসহ সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ